নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ দুপুর ০২:০৬:১৩
‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে রাশিয়া-চীন সম্পর্ক: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানে তিনি বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক এক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে।
২০ মে বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি রুশ গণমাধ্যমকে এ কথা বলেছেন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, ‘আজ আমাদের সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। এটি প্রকৃত অর্থে একটি সর্বাত্মক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার মডেল হিসেবে কাজ করছে।’