নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১২:৪৫
মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।”
ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের
এ বিষয়ে কথা বলেন। এর আগে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটেকার ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
তাদের নেতৃত্বে দুটি প্রতিনিধি দলও ছিলেন।
মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন ধরে ব্যাপক সামরিক শক্তি জড়ো
করে মার্কিনিরা। এর মধ্যেই হয় আলোচনা।
ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী
আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের
পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।