নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:৫৮
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৩০৬১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ ছাড়া এ সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬১ জন শিশু।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১৮।
এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮১৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগের দিন সোমবার (২৪ ঘণ্টায়) হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন এবং বরিশাল ও ময়মনসিংহে একজন করে মারা গেছে।