নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩০:৫১
দীর্ঘ ২২ বছর পর খুলনায় যাচ্ছেন তারেক রহমান, জনসমাগমের ব্যপক প্রস্তুতি
উত্তরাঞ্চলে তিনদিনের নির্বাচনী সফর শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দীর্ঘ ২২ বছর পর তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।
জানা গেছে, দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন
তারেক রহমান। সেখানে দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতী হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী
সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর দুপুর দেড়টার দিকে নির্বাচনী জনসভায়
যোগ দেওয়ার জন্য হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন।
তারেক রহমানের খুলনায় আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের
মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। জনসমাগমের সর্বোত্তক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল থেকেই দলের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে
সভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ধানের শীষের ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়
নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।