নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৭:০৬
ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের
যদি কেউ ভোট বানচালের চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত
প্রধান বলেন, দেশের আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। তারা জনমানুষের আকাঙ্ক্ষার
এই নির্বাচনকে বানচাল করতে চায়।
শনিবার (৩১ জানুয়ারি)
সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আগামী দিনের শাসনব্যবস্থা নিয়ে বলেন,
আগামী দিনে যে সরকার গঠিত হবে, তা কোনো নির্দিষ্ট দল, পরিবার কিংবা জোটের সরকার হবে
না; বরং সেই সরকার হবে দেশের ১৮ কোটি মানুষের সরকার। আমরা ক্ষমতায় আসতে পারলে দেশবাসীকে
একটি মানবিক বাংলাদেশ উপহার দেব।
তিনি অভিযোগ করেন, অনেক পক্ষ আগামী ১০০ বছর দেশের কী লাগবে,
তা এখনই বাইরে থেকে বিদেশি শক্তির মাধ্যমে ঠিক করে দেয়ার চেষ্টা করছে।